Header Ads Widget

ভোলায় নৌবাহিনীর টহল,জনসাধারণকে সচেতন ও ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান

 


ছবি : মিরর




মোঃ নুরউদ্দীন মাহমুদ 

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আজ(২০ জানুয়ারি-২০২৬) রোজ মঙ্গরবার বেলা১২টায় বাংলাদেশ নৌবাহিনী ভোলার বাংলাবাজার এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেছে।

এ সময় নৌবাহিনীর সদস্যরা বাজার এলাকা প্রদক্ষিণ করে জনসাধারণকে সচেতন করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করেন। নৌবাহিনীর এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা।

টহল চলাকালে ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে বাজারের ব্যবসায়ী এবং অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকদের সতর্ক করা হয়। পাশাপাশি সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।

বাংলাদেশ নৌবাহিনী নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ