Header Ads Widget

৮ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির শেষ নির্বাচনি জনসভা


ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) শেষ নির্বাচনি জনসভা করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, শেষ নির্বাচনি জনসভাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সভায় ঢাকার এবং আশপাশের নির্বাচনি এলাকাগুলোর প্রার্থীরা উপস্থিত থাকবেন।

একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের আশা প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, একটি আবেগ মনে করে। সেই আবেগ ধারণ করেই মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেবে। আমরা প্রত্যাশা করি, ভোটাররা কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’

বিএনপি সবসময় জনগণের ম্যান্ডেট নি
য়ে ক্ষমতায় গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অতীতের ভয়াবহ নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি। সরকার বিভিন্ন অপকর্ম ঢাকতে ‘শাক দিয়ে মাছ ঢাকার’ চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ সবকিছুই বোঝে।’

ব্রিফিংয়ে রিজভী আরও জানান, আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। এছাড়া এর পরদিন ৭ ফেব্রুয়ারি তারেক রহমান উত্তরাঞ্চলের তিনটি জেলা সফর করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ